৯ জানুয়ারি ২০২৩
ক্রীড়া ডেস্ক : টেনিস ফেডারেশনের দায়িত্ব নেওয়ার পর থেকে অচলাবস্থা কাটিয়ে নতুনভাবে কার্যক্রম শুরু করেছে নতুন কার্যনির্বাহী কমিটি। বেড়েছে ফেডারেশনের কার্যক্রম। দেশে-বিদেশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি দেশেও নিয়মিত টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে।
সোমবার থেকে আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টের টুর্নামেন্টের খেলা শুরু হবে।
এক সময় বাংলাদেশে আন্তর্জাতিক টেনিসের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ডেভিস কাপ অনুষ্ঠিত হতো। মাঝে বেশ কয়েক বছর নানা জটিলতা ও সীমাবদ্ধতায় সেটি হয়নি। ফেডারেশনের নতুন সভাপতি ডেভিস কাপ করার আশ্বাস দিলেন, ‘আমরা অবশ্যই ডেভিস কাপ আয়োজন করব। সেটা আশা করি দ্রুতই পারব। ’
ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার চলতি বছরেই ডেভিস কাপ আয়োজন হতে পারে বলে জানান।
নতুন বছরের শুরুতেই আইটিএফ এশিয়া অ-১৪ টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ। স্বাগতিক বাংলাদেশসহ কম্বোডিয়া, লাওস, মায়ানমার, মঙ্গোলিয়া, নেপাল, চাইনিজ তাইপে, ভূটান ,মালদ্বীপ ও পাকিস্তান অংশগ্রহণ করছে।