১৬ জুলাই ২০১৭


দক্ষিণ সুরমায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শেয়ার করুন

আজকের সিলেট:: সিলেটের দক্ষিণ সুরমা থেকে বিপুল পরিমান ইয়াবাসহ মো. আবুল বাশার ওরফে তুহিন(৪৬) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

শুক্রবার দিবাগত রাত ১২ টা ১০ মিনিটে তাকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা ৫শত ৮৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা দূর্গা কাপন গ্রামের মৃত আলী হায়দরের ছেলে।

র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-২ এর একটি অভিযানিক দল দক্ষিণ সুরমা উপজেলার ভেটুয়ার পাড় এলাকার সিলেট-ঢাকা মহাসড়কের শাহ মনু কমিউনিটি সেন্টারের সামনে পাকা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে আসামকে আটক ও সঙ্গে থাকা ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী জানায়, সে দীর্ঘদিন থেকে সীমান্ত এলাকা দিয়ে ইয়াবা মজুদ তার পরিচালিত নেটওয়ার্ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত।

আসামী ও উদ্ধারকৃত ইয়াবা সিলেট এসএমপি দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মাঈন উদ্দিন।

শেয়ার করুন