৬ জানুয়ারি ২০২৩


আইনজীবী সমিতির ২৪ পদে লড়ছেন ৪৮ প্রার্থী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এতে ২৪টি পদে ৪৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন প্রধান নির্বাচন কমিশনার আক্তার উদ্দিন আহমদ, সহকারী নির্বাচন কমিশনার মোহাম্মদ সেলিম মিয়া ও মোহাম্মদ আব্দুল মুকিত উক্ত প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন।

ইতিমধ্যে নির্বাচন সামনে রেখে শেষ মূহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে সমিতির নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৭৩৩ জন। ২৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন প্রার্থী।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদসহ ২৪টি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আইনজীবীরা হলেন-সভাপতি পদে অশোক পুরকায়স্থ, মো. সামছুল হক ও সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল)। সহ-সভাপতি-১ পদে ওলি উল্লাহ আল-মারুফ ও মো. কামাল হোসেন। সহ-সভাপতি-২ পদে মো. আব্দুর রহিম, মো. আব্দুল হান্নান ও নূরুল আমিন।

সাধারণ সম্পাদক পদে গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল), মো. জোবায়ের বখত জুবের, মোস্তফা দিলওয়ার আল-আজহার ও মহসীন আহমদ চৌধুরী (দুলাল)। যুগ্ম সম্পাদক-১ পদে মো. তাজ রীহান (জামান), মো. সালেহ আহমদ (হীরা) ও মো. সলমান উদ্দিন। যুগ্ম সম্পাদক-২ পদে মাসুম আহমদ, মোহাম্মদ দেলোয়ার হোসেন ও মোহাম্মদ সাইফুর রহমান।

সমাজ বিষয়ক সম্পাদক পদে মুহাম্মদ মাহবুব হুসাইন ও মো. মতিউর রহমান, সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে মো. তানভির আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। লাইব্রেরি সম্পাদক পদে রঞ্জু দেবনাথ ও হেনা বেগম।

প্রধান নির্বাচন কমিশনার পদে মো. আব্দুর রহমান চৌধুরী ও শ্যামল সিংহ। সহকারি নির্বাচন কমিশনারের ২টি পদে মো. আল আসলাম মুমিন ও সজল চন্দ্র পাল (বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসকারিভাবে নির্বাচিত)। সহ সম্পাদকের ৩টি পদে এ.এইচ.এম. ওয়াসিম, মো. ওয়াজিহুদ্দিন তারিক, নাদিম রহমান, মো. নজরুল ইসলাম, মো. বদরুল আলম শিপন, মো. মোজাক্কির হোসেন, মোহাম্মদ তোফায়েল আহমদ, রেশমা ইয়াছমিন চৌধুরী ও হানিফ আহমদ।

এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে মো. আখতার বক্স (জাহাঙ্গীর), মো. আখতার হোসেন খান, আবু মোহাম্মদ আসাদ, মো. আব্দুল ওদুদ, আব্দুল মান্নান চৌধুরী, মো. আব্দুল মালিক, আশিক উদ্দিন আশুক, মো. ইলিয়াস, ইশতিয়াক আহমদ জায়গীরদার, এমাদ উদ্দিন, জ্যোতির্ময় পুরকায়স্থ(কাঞ্চন), নোমান মাহমুদ, প্রবীর ভট্টাচার্য্য, মো. মুহিবুর রহমান ও রাজ উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সমিতির সদস্যদের সহযোগিতা কামনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার আক্তার উদ্দিন আহমদ।

আগামী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নং হলের ২য় ও ৩য় তলায় সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন