৩০ এপ্রিল ২০২২


হাফিজ কমপ্লেক্সে মুহিতের নিথর দেহ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আপন নীড়ে ফিরেছেন বরেণ্য অর্থনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নিথর দেহ। গত মার্চ মাসে সিলেট সফরকালে এপ্রিলে আবারও সিলেট আসবেন বলে গিয়েছিলেন তিনি। এসছেন ঠিকই, তবে নিথর দেহ নিয়ে। এমন আসার কথা কেউই আসা করেননি।

শনিবার রাত পৌণে ১০টার দিকে ঢাকা থেকে সড়ক পথে তাঁর লাশবাহী গাড়ি হাফিজ কমপ্লেক্সে পৌঁছায়। এসময় সেখানে উপস্থিত নেতাকর্মী এবং ভক্ত অনুরাগীদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। সৃস্টি হয় হৃদয়বিদায়ক পরিবেশের।

সাবেক এই অর্থমন্ত্রীকে শেষবারের মত একবার দেখতে ইফতারের পর থেকেই হাফিজ কমপ্লেক্সে জড়ো হতে থাকেন সিলেটের বিভিন্ন পর্যায়ের সচেতন মানুষ। তারা লাশে অপেক্ষায় শোকাহত চিত্তে প্রহর গুনছিলেন। রাত সাড়ে ৯টার দিকে সামনের রাস্তা পর্যন্ত ভিড় করতে থাকেন তারা। তাদের অনেকেই শোকে কাতর, কেউ কেউ পাথর। কেউ কেউ নীরবে অশ্রু মুছছিলেন।

উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন দেশের সাবেক ও সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত ১৪ মার্চ সর্বশেষ সিলেটে এসেছিলেন।

শেয়ার করুন