৩ জানুয়ারি ২০২৩
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে ২৪বোতল দেশীয় মদসহ ৩ আসামী ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩ আসামী কে পৃথকভাবে ৬জনাে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের দক্ষিণউড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ২রা জানুয়ারী গভীর রাতের এসআই সৈয়দ গোলাম সারোয়ার সঙ্গীয় ফোর্সে রঘুনাথ মনিদাসের বাসস্থান থেকে ৬ লিটার মদ উদ্ধার করে।
দেশীয় মদসহ গ্রেফতারকৃতরা দক্ষিণউড়া গ্রামের মৃত মিছির রবিদাসের পুত্র রঘুনাথ রবিদাস (৪০) ও চামরদানী ইউনিয়নে কায়েতকান্দা গ্রামের রতন রায়ের পুত্র রঘু রায় (৩৫), শশীমোহন রায়ের পুত্র মিন্টু রায়(৩৮)।
একই সময়ে পৃথক অভিযানে দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আরো ৩ আসামীকে গ্রেফতারে সক্ষম হয়েছে মধ্যনগর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীন ননজিআর/ ৩৮/২২এর আওতায় নিশ্চিন্তপুর গ্রামের মৃত জহুর আলীর ছেলে মোঃআব্দুল মজিদ (৬৫) ও আব্দুল মজিদের ছেলে মোঃমোফাজ্জ্বল (৪০)।
একই ইউনিয়নের বীরসিংহ পাড়ার নারী ও শিশু নির্যাতন ৭০/২০ মামলায় পরুয়ানা ভুক্ত মৃত আজজাত আলীর পুত্র নুর মিয়া। গ্রেফতারকৃত পরোয়ানাভুক্ত আসামী আদালতে প্রেরন। এবং মাদক সহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক নাজমূল।