১৩ মার্চ ২০২৩


কবি অজয় রায় এর “ভাষার মাসে ফাগুন আসে” গ্রন্থ প্রকাশ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা মাস ফেব্রুয়ারী”ভাষায় মাসে ফাগুন আসে”নাম গ্রন্থ প্রকাশ করলেন কবি অজয় রায়। তিনি ৩রা এপ্রিল ১৯৭৭ সালে জন্মগ্রহণ করেন। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের উব্দাখালী নদীর কূলঘেঁষা গলহা গ্রামের প্রয়াত অবনী কুমার রায় ও আরতী রায় এর তৃতীয় সন্তান।

ঐতিহ্যবাহী সরকারি মুরারিচাঁদ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। মধ্যনগর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং অদ্যাবধি দায়িত্ব পালন করছেন।সুনামগঞ্জ সাহিত্য পুরষ্কার-২০২১, প্রিয়াঙ্গন সাহিত্য কুটির,সুপারস্টার অ্যাওয়ার্ড ঢাকা,পুরষ্কারসহ বিভিন্ন সাহিত্য পুরষ্কারে ভূষিত হয়েছেন।

নিউহাম বেঙ্গলি কমিউনিটি ট্রাস্ট(এনবিসিটি’র) ‘কৈশোর বাংলাদেশ’ প্রকল্পের ‘কৈশোর বার্তা’ নামক নিয়মিত ত্রৈমাসিক পত্রিকার সম্পাদনা সহযোগী হিসেবে কাজ করেছেন।তখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম ও নৃ-বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের মাঠ পর্যায়ের গবেষণামূলক কার্যক্রমের দায়িত্ব পালন করেছেন। সে-সময় বৃটিশ হাইকমিশনার ড.ডেভিড কার্টারসহ সমাজের বিশিষ্টজন অনেকের সাথে পরিচিতি হন। ২০০৪ সালে শিক্ষকতা পেশায় যোগদান করেন।

হাওর ও প্রকৃতির রূপ-বৈচিত্র,কবিতায় দেশপ্রেম, সমাজচিত্র, সমসাময়িক বিষয়,বৈচিত্রের বর্ণনা, হাওরবাসীর সংগ্রামী জীবন, সুখ-দুঃখ,কবিতায় ছন্দে ফুটিয়ে তুলেছেন। তাঁর রচিত গ্রন্থগুলোর মধ্যে হাওরকন্যা, পাহাড়ি ঢল,শিশুতোষ রচনা মুক্তিযুদ্ধের গল্প “ফিরে এলো না” এবং এ বছর বাংলা একাডেমি আয়োজিত জাতীয় গ্রন্থমেলা-২০২৩”ভাষার মাসে ফাগুন আসে”
বইয়ের মোড়ক উন্মোচন করেন।উন্মোচন মঞ্চে বরেণ্য লেখক ও আবৃত্তিকার ড. ভাস্কর বন্দোপাধায়,খ্যাতিমান কবি ও ছড়াকার আসলাম সানিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বরেণ্য ব্যক্তিগণ কবি অজয় রায় রচিত “ভাষার মাসে ফাগুন আসে” বইটি হতে কবিতা পাঠ বইটির নামকরণ ও কবিতার ভূঁয়সি প্রশংসা করেন এবং বইটি হতে কিছু কবিতা পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হওয়ার মতো বলে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন।

কবি অজয় রায় বলেন “ভাষার মাসে ফাগুন” আসে বইটি যদি বইপিপাসু পাঠকদের ভালো লাগে এবং পাঠকের মনে কিঞ্চিৎ পরিমান স্থান করতে পারে তবেই আমার লেখা রাতজাগা পরিশ্রম সার্থক হবে মনে করি।

শেয়ার করুন