২৪ জানুয়ারি ২০১৮


পায়ে হেটে প্রধানমন্ত্রীর জনসভার প্রচারণায় কামরান

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্কঃ

সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক জননন্দিত সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান পায়ে হেটে হেটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার প্রচারণা চালিয়েছেন।

বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে বন্দর বাজার এলাকায় তিনি লিফলেট বিতরণ করে এ প্রচারণা চালান। এসময় বদর উদ্দিন আহমদ কামরান  জানান, ৩০ তারিখ আলিয়া মাদ্রাসা মাঠ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে জনসমুদ্রে রুপ নেবে।আমরা জনগনের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা লক্ষ করছি।

সিলেটে জনসভার মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবে আওয়ামী লীগ, আর এখানে নেতৃত্বে থাকবেন স্বয়ং দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আজকের সিলেট/সৈয়দ/ঘ.

শেয়ার করুন