৮ অক্টোবর ২০২৩
ছবি সংগৃহীত
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সরকার অর্থনৈতিক চাপে আছে বলে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মুহূর্তে ঝুঁকি নিয়ে বাংলাদেশের উন্নয়ন করে যাচ্ছেন, দেশের মানুষকে সুরক্ষা দিয়ে যাচ্ছেন।অর্থনৈতিক চাপের কথা তিনি স্বীকার করেছেন। দেশের প্রধান সমস্যা মূল্যস্ফীতি। হু হু করে সব কিছুর দাম বেড়েছে। এটা দমন করে দেশের নিম্নআয়ের মানুষদের স্বস্তি দিতে সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
শনিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের আয়োজনে গণঅভ্যর্থনা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সামান্য কিছু সাফল্য এসেছে গতমাসে। এরইমধ্যে (মূল্যস্ফীতি) দুই শূন্য শতাংশ কমেছে। আগামী মাসে আরও কমবে বলে আমরা আশা করি।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা।
এএস // আতারা