৩১ অক্টোবর ২০২৩


দোয়ারাবাজারে আ.লীগের শান্তিসমাবেশ

শেয়ার করুন

 

শাহ্ মাশুক নাঈম : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন লক্ষীপুর ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উন্নয়ন ও শান্তিসমাবেশ অনুষ্ঠিত।

বিএনপি-জামায়াতের, সন্ত্রাস, নৈরাজ্য, হরতাল ও অবরোধের প্রতিবাদে এবং উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনার হাতধরে দেশের উনয়ন-অগ্রযাত্রা অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকাল ৩ টায় উপজেলা চকবাজার সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম রতন-এরর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. আসাম উদ্দীন ও মকসুদুল আলম মানিকের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদকশামীম আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম, ছাতক উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আজমল হোসেন সজল, নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও ছাতক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মাদ শাহাবুদ্দিন আহমেদ সাহেল,বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল হোসাইন।

এএস // আতারা

শেয়ার করুন