২৩ জানুয়ারি ২০১৮


লাউয়াছড়ায় দু’দফা বিকল উপবন: দুর্ভোগ

শেয়ার করুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় সিলেটগামী আন্ত:নগর উপবন এক্সপ্রেস ইঞ্জিন দুর্বলতায় ভোর রাতে দুই দফা আটকা পড়ে। এ অবস্থায় সহস্রাধিক যাত্রী দুর্ভোগে পড়ছিলেন।

পরে বিকল্প ইঞ্জিন দিয়ে ৩ ঘন্টা পর ট্রেনটি সচল করা হয়। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।

শমশেরনগর স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ৭৩৯ নং ডাউন আন্ত:নগর উপবন এক্সপ্রেস ট্রেন লাউয়াছড়া উদ্যানের পাহাড়ি এলাকার টিলা অতিক্রম করতে না পারায় প্রায় আধাঘন্টা আটকা পড়ে। পরে আবারও ব্যাক করে শ্রীমঙ্গল স্টেশনে ফিরে যায়।

ভোর ৫টায় ট্রেনটি সচল করলে আরেক দফা ইঞ্জিন বিকল হয়ে জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকার ভাঙ্গা সেতুর উপর আটকা পড়ে। পরে সকালে কুলাউড়া স্টেশন থেকে বিকল্প ইঞ্জিন নিয়ে এসে আটকাপড়া উপবন ট্রেনটিকে সকাল পৌণে আটটায় ভানুগাছ স্টেশনে নিয়ে আসে। সেখানে বিকল ইঞ্জিন রেখে প্রায় ৩ ঘন্টা বিলম্বে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

শশেরনগর স্টেশন মাষ্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইঞ্জিনের দুর্বলতা আর ত্রæটির কারণে এ ঘটনাটি ঘটেছে। ফলে ট্রেনটি বিলম্বে চলাচলে সিলেটগামী ১৩নং জালালাবাদ ট্রেন শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে। অন্যদিকে সকালে ঢাকাগামী অন্ত:নগর জয়ন্তিকা ট্রেনও কম পক্ষে সাড়ে ৪ ঘন্টা বিলম্বে চলাচল করবে।

(আজকের সিলেট/২৩ জানুয়ারি/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন