৯ ডিসেম্বর ২০২২
মধ্যনগর (সংবাদদাতা) সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় জলজনপদ নারী ও শিক্ষা উন্নয়ন সংস্থার উদ্যোগে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার দিবসের প্রথমার্ধে উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে জল জনপদ নারী ও শিক্ষা উন্নয়ন সংস্থার সভাপতি সাজেদা আহমেদ এর সভাপতিত্বে ও সাংবাদিক আল-আমিন সালমানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বংশীকুন্ডা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সোনিয়া খানম, বাংলা বিভাগের প্রভাষক সুমি হাসান, লায়েছ ভুইয়া উচ্চবিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক শাহিনা আক্তার, পাঠশালা গার্লস একাডেমির সহকারী শিক্ষক মদিনা আক্তার,শিক্ষার্থী রাহিমা আক্তার, সুমাইয়া ও জুয়েনা প্রমুখ।
পরপরেই নারী জাগরনের অগ্রদূত বেগম রোকেয়া শীর্ষক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। এসময বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক গুলশান আরা রুবী কে সম্মাননা প্রদান করা হয়।