৬ ডিসেম্বর ২০২২


১৭ বছর পর নতুন নেতৃত্ব পেল গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ১ বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। তাজুল ইসলামকে সভাপতি ও মান্না আহমদকে সাধারণ সম্পাদক করে ১৩৮ সদস্য বিশিষ্ট ১ বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়।

সোমবার জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারন সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ ১৭ বছর পর জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ কমিটি গঠনের পর উজ্জীবিত ছাত্রলীগ নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর পৌরসভা সংলগ্ন মাঠে উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।

শেয়ার করুন