৪ ডিসেম্বর ২০২২


আবারো বাড়ল এলপিজির দাম

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ২৫১ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল।

উল্লেখ্য, সর্বশেষ গত মাসেই (নভেম্বর) ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম বাড়ানো হয়েছিল। তখন ১ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২৫১ টাকা করা হয়েছিল। আগস্টের শুরুতে ছিল ১ হাজার ২১৯ টাকা। ওই মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম কমেছিল ৩৫ টাকা।

জুলাইয়ে এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৫৪ টাকা। জুনে ছিল ১ হাজার ২৪২ টাকা। তারও আগে মে মাসে ছিল ১ হাজার ৩৩৫ টাকা।

শেয়ার করুন