২২ ফেব্রুয়ারি ২০২৩


তালতলায় মোবাইল ছিনতাইকালে দুই দুর্বৃত্ত আটক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর তালতলা এলাকায় দুই ছিনতাইকারী ধরা পড়েছে। আটককৃতরা হলো- এসএমটির মোগলাবাজার থানার কুচাইয়ের আব্দুল মুনিমের ছেলে ইয়ামিন আহমদ (২৮) ও ঠাকুরগাঁও জেলার আব্দুল মুমিনের ছেলে সাদ্দাম হোসেন (২৮)।

বুধবার প্রথমপ্রহর রাত ১টার দিকে তাদের আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ১টার দিকে এক যুকব বাইসাইকেল চালিয়ে মোবাইল ফেনে কথা বলে বাসায় ফিরছিলেন । নগরীর তালতলায় হঠাৎ করে মোটরসাইকেলে আসা দুই দবেৃত্তের পেছনের জন তার মোবাইল ফোন ছিনিয়ে পালানোর চেষ্টা করে। তখন ওই যুবক ছিনতাইকারীর শার্টের কলার ধরে ফেলেন। ওই অবস্থায় ছিনতাইকারীরা তাকে টেনেহিঁচড়ে নিয়ে যায় পার্কভিউ হাসপাতালের সামনে। সেখানে গিয়ে মোটরসাইকেলটি কাত হয়ে পড়ে যায়। তখনও ওই যুবক ছিনতাইকারীর কলার ছেপে ধরে ছিলেন।

স্থানীয় লোকজন এসে দুই ছিনতাইকারীকে ধরে গণপিটুনী দেন। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্বত্তদের আটক করে নিয়ে যায়। জব্দ করা হয় তাদের নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেলটিও। গণপিটুনীতে আহত দুই দুর্বৃত্তকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ সদস্য বাদী হয়ে বুধবার সকালে মামলা করেছেন।

কোতোয়ালী থানার ওসি)মোহাম্মদ আলী মাহমুদ গ্রেফতার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন