২২ এপ্রিল ২০২৩
নিজস্ব প্রতিবেদক : বিয়ানীবাজারে ৩ কেজি গাজাসহ বদই মিয়া(৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার মডেল থানা। আটককৃত বদই মিয়া উত্তর দুবাগের রফিক মিয়ার ছেলে।
শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিনে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে দুবাগ ইউনিয়নের পাঞ্জিপুরি জিরোপয়েন্ট-মইয়াখালী রোডে ভাংগা পুলের উপর অভিযান পরিচালনা করে ৩ কেজি গাজাসহ বদই মিয়া নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।