২১ জানুয়ারি ২০১৮


গোয়াইনঘাট থানার আসামী উপশহরে গ্রেফতার

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নগরীর শাহপরান থানার উপশহর আবাসিক এলাকা থেকে গোয়াইনঘাট থানার এজাহার নামীয় ছিনতাই মামলায় সাজা ভোগকারি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গ্রেফতারকৃত মামুন হোসেন (২৮) সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার উপশহর এইচ ব্লকের ৩ নং রোডে’র আব্দুল মান্নানের ছেলে।

শনিবার দিবাগত রাতে উপশহরের এইচ ব্লক থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসপি সুজন চন্দ্র সরকার’র নেতৃত্বে উপশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে আসামীকে গোয়াইনঘাট থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামী ছিনতাই মামলায় ইতোমধ্যে ১১মাস সাজা ভোগ করেছে। এছাড়াও সিলেট নগরীতের মারামারির অপরাধে তার বিরুদ্ধে মামলা রয়েছে।

(আজকের সিলেট/২১ জানুয়ারি/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন