২০ জানুয়ারি ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে নব নির্মিত একটি ভবনে রঙ-এর কাজ করার সময় পা পিছলে পড়ে আব্দুল কাইয়ুম নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ওই এলাকার একটি পাঁচ তলা ভবনে রঙ-এর কাজ করছিলেন কাইয়ুম। একসময় অসাবধানতাবসত পা পিছলে ভবনের তিন তলা থেকে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. ইয়াছিনুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
(আজকের সিলেট/২০ জানুয়ারি/ডি/এসসি/ঘ.)