৭ অক্টোবর ২০২০
ওসমানীনগর প্রতিনিধি : সিনিয়র সাংবাদিক এম. সাইফুর রহমান তালুকদার বাংলাদেশ আইপি টিভি ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছেন ওসমানীনগরে কর্মরত অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
বুধবার রাতে উপজেলার গোয়ালাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এ সংবর্ধনা দেয়া হয়।
সভায় বক্তার বলেন, সাইফুর তালুকদার আমাদের এলাকার কৃতিসন্তান। তার এই অর্জন আমাদের গৌরবের। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আমাদের এলাকার সুসন্তানরা রয়েছেন। ৭১ এর মহান মুক্তিযুদ্ধেও অবিভক্ত এই বালাগন্জ উপজেলার কৃতি সন্তান বঙ্গবীর আতাউল গণি ওসমানী প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন। গুণীজনদের সম্মান না দিলে গুণীজন জন্মায় না। তার সুদক্ষ নেতৃত্বে দেশের আইপি টিভি সমূহ দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে এটাই আমাদের প্রত্যাশা।
এসময় বক্তব্য রাখেন- বায়ান্ন টেলিভিশনের স্টাফ রিপোর্টার গিলমান আহমদ তালুকদার, রিপোর্টার সাজ্জাদ হোসাইন, রনজিত সরকার, বায়ান্ন টেলিভিশন ও আজকের সিলেটের ফটো সাংবাদিক ফাহিম আহমদ চৌধুরী, ট্রাভেল নিউজের প্রতিনিধি হাসান আহমদ, ক্রিয়েটিভ নিউজের প্রতিনিধি মোশাররফ হোসেন, বুলেটিন রিভিউয়ের প্রতিনিধি সুহেল আহমদ, স্টার নিউজের প্রতিনিধি নুরুল ইসলাম, নিউজ ট্রি এর প্রতিনিধি শাহাব উদ্দিন প্রমূখ।