২০ নভেম্বর ২০২২


দিরাই আ.লীগের সম্মেলনে হামলার ঘটনায় গ্রেপ্তার ৪

শেয়ার করুন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে হামলার ঘটনায় এজহারনামীয় চারজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারা হলেন- বিদ্রোহী গ্রুপের বহিষ্কৃত সাবেক মেয়র মোশাররফ মিয়ার মামাত ভাই রহমত আলী, তাড়ল গ্রামের নুরে আলম চৌধুরী, চানপুর গ্রামের সঞ্জু দাস ও ঘাগটিয়া গ্রামের রায়হান মিয়া।

শনিবার দিনভর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, ১৪ নভেম্বর দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে হামলা ও সংঘর্ষের ঘটনার পর ১৭ নভেম্বর সকালে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কলিম উদ্দিন বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়াসহ ৮১ জনকে আসামি করে দ্রুত বিচার আদালতে মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, ১৪ নভেম্বর দুপুরে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া তার অনুসারীদের নিয়ে সম্মেলনের মঞ্চে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সুনামগঞ্জের তিন সংসদ সদস্যসহ কেন্দ্রীয় নেতাদের হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এসময় তাদের হামলায় ৪০ জন নেতাকর্মী আহত হন। এক পর্যায়ে তারা বসার চেয়ারকে ঢাল হিসেবে হাতে নিয়ে নিজেদের রক্ষা করেন।

শেয়ার করুন