২৭ সেপ্টেম্বর ২০২২
শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে ঈদে মীলাদুন্নবী (সাঃ) বাস্তবায়ন পরিষদ গঠন করা হয়।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দোহালিয়া ইউনিয়নের জীবনপুর হাফিজিয়া মাদ্রাসায় বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ্,তালামীযে ইসলামীয়া,লতিফিয়া ক্বারী সোসাইটি ও ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ডের যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা) ১১ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন পরিষদ গঠন করা হয়।
উক্ত পরিষদের গঠনের সময় উপস্থিত ছিলেন মাওলানা কাজী মাহমুদুর রহমান আজাদ,মাওলানা কাজী আব্দুল কাদির, মাওলানা সাইফুল ইসলাম, হাফিজ বুরহান উদ্দিন, হাফিজ মঈনুল ইসলাম, হাফিজ আনোয়ার হোসেন, হাফিজ শরীয়ত আলী,আবদাল হোসেন, হাফিজ জিয়াউর রহমান,হাফিজ আব্দুর রউফ, রমজান আলী ও লায়েক আহমদ সোহাগ প্রমূখ।