২১ ডিসেম্বর ২০২১


বানিয়াচংয়ে টমটম খাদে পড়ে বৃদ্ধের মৃত্যু

শেয়ার করুন

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম আঞ্চলিক সড়কের নকলারআব্দা এলাকায় টমটম নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে জিলু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত জিলু মিয়া বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৩ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, হবিগঞ্জ শহরের কামড়াপুর এলাকা থেকে ছেড়ে যাওয়া মক্রমপুরগামী একটি টমটম নকলারআব্দা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে টমটমের নিচে চাপা করে গুরুতর আহত হন জিলু মিয়াসহ অন্তত ৩ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিলু মিয়াকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন