১৯ নভেম্বর ২০২২


অর্ধশতাধিক গাড়ি নিয়ে গণসমাবেশে ইশরাক

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে সিলেটে বিএনপির গণসমাবেশ চলছে। এরই অংশ হিসেবে ঢাকা থেকে অর্ধশতাধিক গাড়ি নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন ইশরাক হোসেন। দুপুর সোয়া ১২টার দিকে আলিয়া মাঠে প্রবেশ করেন তিনি।

শনিবার দুপুরে সিলেট মহানগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদরাসা মাঠে শুরু হয় এ সমাবেশ।

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক কয়েক বছর ধরে বিএনপির রাজনীতিতে বেশ সক্রিয়। তিনি সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে অবশ্য পরাজিত হন তিনি।

বিভিন্ন ইস্যুতেই ইশরাককে মাঠে ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব দেখা যায়। যে কারণে এরই মধ্যে বিএনপির নবীন সমর্থকদের মধ্যে তার বেশ জনপ্রিয়তা তৈরি হয়েছে।

শেয়ার করুন