৯ আগস্ট ২০২৩
মধ্যনগর (সুনামগঞ্জ)প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকায় উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে আদিবাসী সম্প্রাদায়ের লোকজনদের উদ্যোগে আন্তর্জাতিকরা আদিবাসী দিবসে উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ইছামারী আর সি বিদ্যালয়ের হল রুমে এ সভার আয়োজন করা হয়। প্রতিবছরের ৯ আগস্ট পালিত হয় আন্তর্জাতিকরা আদিবাসী দিবস। জাতিসংঘ ১৯৯৪ সাল থেকে বিশ্বব্যাপী পালন করে আসছে এই দিবসটি।
ট্রাইবাইল ওয়েলফার এসোসিয়েশন’র চেয়ারম্যান অজিত হাজংএর নেতৃত্বে ও কুমোদ হাজংয়ের সঞ্চালনায় এমতবিনিময় করা হয়।এসময় নেতৃবৃন্দগন আদিবাসী দিবসে অবস্থানরত আদিবাসীগন বাংলাদেশ সরকারের কাছে সাংবিধানিক স্বীকৃতি প্রত্যাশায় বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন।এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলার ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অজিত হাজং, কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি ইউজ দাজেল সহ আদিবাসী সম্প্রদায়ের অসংখ্য নারী পুরুষ।