৬ আগস্ট ২০২৩


আজমিরীগঞ্জে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে সজিব মিয়া (১৫) নামে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুৃলিশ। শনিবার (৫ আগষ্ট) রাত ১০টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত সজিব মিয়া রসুলপুর গ্রামের পাগলা বাড়ীর শাহাব উদ্দিনের পুত্র।

জানা যায়, সজিবের বাবা একজন দিন মজুর। বাবার সাথে সংসারের হাল ধরতে কাজে যান সাজব। কিন্তু বিগত কয়েকদিন যাবত সজিব কাজে না যাওয়ায় তার মা বাবা তাকে গালমন্দ করেন। এর জের ধরেই শনিবার রাতে বাড়ির পাশে একটি গাছে গলায় ফাঁস দেয় সজিব। রাতে গাছের সাথে সজিবকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে লাশের ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাসুক আলী ঘঠনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন