১৬ নভেম্বর ২০২২
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা’ প্রেসক্লাবে সিলেটের কৃতিসন্তান সাহিত্যিক ও কবি গুলশান আরা রুবি’র রচিত স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের গৌরবগাঁথা, ভালোবাসার আতর্নাদ, মানবজীবনে সাফল্যের স্বরুপ ও Window of lovely Night বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার ১১টার সময় প্রেসক্লাবে কালের কণ্ঠের প্রতিনিধি ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আল-আমীন আহম্মেদ সালমানের আয়োজনে উসবমূখর পরিবেশে মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান।
উন্মোচন অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান ফারুকী’র সভাপতিত্বে ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব মোঃ আলাউদ্দিন’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর অফিসার ইনচার্জ জাহিদুল হক’র প্রতিনিধি শামীম আহম্মেদ। এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমৃত জ্যোতি রায় সামন্ত প্রমুখ।