১১ সেপ্টেম্বর ২০২৩


ওসমানীনগরে প্রাইভেটকার চাপায় মা-ছেলের মৃত্যু

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে প্রাইভেটকার চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার এলাকার শুক্কুর আলীর স্ত্রী সালমা বেগম (৫২) ও তার ছেলে আব্দুল কাইয়ুম (৩২)। তারা ইলাশপুরস্থ একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

রোববার রাতে ওসমানীনগর উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর ভার্ড চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা প্রাইভেটকার উপজেলার ইলাশপুর নামক স্থানের ভার্ড চক্ষু হাসপাতালের সামনে মহাসড়ক পারাপারের সময় মা ও ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. সম্রাট তালুকদার জানান, খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠান।

শেয়ার করুন