১৯ জানুয়ারি ২০১৮
নিজস্ব প্রতিবেদক : গাড়ির ব্রেকফেলের ঘটনায় আহতদের দেখতে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন অর্থমন্ত্রী। শুক্রবার বিকাল ৩টার দিকে তিনি সেখানে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। এদিকে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়।
আহতদের মধ্যে রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত সহকারি কবিরুল ইসলাম কবির,আওয়ামী লীগ নেতা এসএম নুনু মিয়া,যুবলীগ নেতা মানিক, ছাত্রলীগ নেতা নাসির প্রমুখ ।
(আজকের সিলেট/১৯জানুয়ারি/ডি/এসসি/ঘ.)