১৯ জানুয়ারি ২০১৮


শিবগঞ্জে অর্থমন্ত্রীর গাড়ি চাপায় আহত ২০

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর শিবগঞ্জ এলাকায় অর্থমন্ত্রীর গাড়ি চাপায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। এর মধ্যে গুরুতর আহত ১২জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগ নেতা এসএম নুনু মিয়া, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা কবিরুল ইসলাম কবির, যুবলীগ নেতা মানিক, ছাত্রলীগ নেতা নাসির ।

শুক্রবার জুমআর নামাজের পর শিবগঞ্জ ফরহাদ খাঁর পুল এলাকায় সোনারপাড়া জামে মসজিদের সামনে এদুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফরহাদ খাঁর পুল এলাকার মসজিদে জুমআর নামাজ আদায় করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নামাজের পর মসজিদ ত্যাগ করার সময় ড্রাইভারের অসতর্কতার কারনে গাড়ির নিচে চাপা পড়েন মুসল্লী ও পথচারীরা। এসময় আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক (ইমার্জেন্সি মেডিকেল অফিসার) ডা. মনোজ ও ডা. পান্না আজকের সিলেট ডটকমকে বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত গুরুতর আহত ১২জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(আজকের সিলেট/১৯ জানুয়ারি/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন