২৯ জুন ২০২৩


নির্দিষ্ট সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করলো সিসিক

শেয়ার করুন

নিজেস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুয়ায়ী করেছেন পশু কোরবানি। সিলেট মহানগরে কোরবানিকৃত পশুর বর্জ্য অপসারণে ২৪ ঘণ্টা সময় নির্ধারণ করেছিলো সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষ। তবে নির্ধারিত ২৪ ঘণ্টার আগেই সিলেট মহানগরী থেকে কোরবানির বর্জ্য অপসারণের কাজ শেষ করেছে সিসিক।

বৃহস্পতিবার সকাল থেকে মহানগর পরিচ্ছন্ন করার কথা জানিয়েছিল সিটি কর্পোরেশন। বিকেলের মধ্যেই কাজ প্রায় শেষে হয়ে গেছে বলে জানিয়েছেন সিটি করপোরেশন পরিচ্ছন্ন কর্মকর্তা। মহানগরীর ৪২টি ওয়ার্ড পরিচ্ছন্ন করতে ১০টি টিমে মোট সিসিকের পরিচ্ছন্ন শাখার ৩২ শ’ পরিচ্ছন্নতাকর্মী কাজ করেছেন। বর্জ্য অপসারণের পরপরই জীবানুমুক্তকরণে নগরজুড়ে জীবাণুনাশকও ঔষধও ছিটানো ও স্প্রে করা হবে।

১০টি টিমের কাজ তদারকি করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান, সিসিকের সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক, সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী রজি উদ্দিন খান ও নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান।

এছাড়া সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী নিজেও এসব টিমের কাজ অনেক জায়গায় তদারকি করেছেন।

শেয়ার করুন