১৯ জানুয়ারি ২০১৮


শাবি শিক্ষক সমিতি নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থীদের ভরাডুবি

শেয়ার করুন

শাবি প্রতিনিধি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের ভরাডুবি হয়েছে।

নির্বাচনে সবকটি পদে জয় পেয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের দুই প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’ ও ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষক পরিষদ’।

সভাপতি পদে ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’র অধ্যাপক ড. হাসানুজ্জামান শ্যামল।

আর সাধারণ সম্পাদক পদে ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামীপন্থী শিক্ষকদের অন্য প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষক পরিষদ’র সহয়োগী অধ্যাপক ড. জহির উদ্দিন আহমেদ।

মোট ১১টি পদের বিপরীতে নির্বাচন করে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক পরিষদ’র প্রার্থীরা কোন পদে জয়লাভ করতে পারেননি।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গ্রহণ শূরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে।

ভোট গণনা শেষে রাত ১২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষকদের মধ্যে থেকে নির্বাচনে ৩৬৬জন শিক্ষক ভোট দিয়েছেন। ভোটে অংশগ্রহণ না করা শিক্ষকদের অধিকাংশই দেশের বাইরে অবস্থান করছেন।

নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন সহ-সভাপতি পদে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষক পরিষদ’র অধ্যাপক ড. আমিনা পারভীন, যুগ্ম সম্পাদক পদে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া ও কোষাধ্যক্ষ পদে এই প্যানেলের সহকারী অধ্যাপক আসিফ ইকবাল।

এছাড়া ৬টি সদস্য পদের ৪টিতে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের প্রভাষক বিশ্বপ্রিয় চক্রবর্তী, অধ্যাপক ড. তুলসী কুমার দাস, অধ্যাপক ড. এসএম সাইফুল ইসলাম, মো. হাম্মাদুল হক জয়লাভ করেছেন।

বাকি দুটি সদস্য পদে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষক পরিষদ’র অধ্যাপক ড. কবির হোসেন, অধ্যাপক ড. আখতারুল ইসলাম জয়লাভ করেছেন।

(আজকের সিলেট/প্রতিনিধি/এইচআই/১৯জানুয়ারি/ঘ.)

 

 

 

 

 

 

 

 

 

শেয়ার করুন