৩০ অক্টোবর ২০২১


শেরপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

শেয়ার করুন

মোঃ ফাহাদ আহমদ, শেরপুর থেকে : “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই শ্লোগানকে ধারণ করে মৌলভীবাজারে শেরপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত হয়েছে।

শনিবার দিবসটি উপলক্ষে সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়েকের শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকধীন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র‌্যালি দেওয়া হয়। এসময় র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাইওয়ে সার্কেল, সিলেট রিজিয়নের সহকারী পুলিশ সুপার শেখ মাসুদ করিম।

র‌্যালি শেষে শেরপুর হাইওয়ে থানার ওসি মোঃ নবীর হোসেন এর সভাপতিত্বে থানা ভবনে কমিউনিটি পুলিশিং ডে এর বিভিন্ন বিষয়াদি সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- শেরপুর হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ অলিউর রহমান, হাইওয়ে থানা পুলিশের এসআই হাসান আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শেরপুর ফেরীঘাট শাখা শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক মিয়া, শ্রমিক নেতা জাহাঙ্গীর খাঁন সহ স্থানীয় সর্বসাধারণ।

আলোচনা সভার শুরুতে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন শেরপুর হাইওয়ে থানা জামে মসজিদের ইমাম মুফতি আল-আমিন।

শেষে হাইওয়ে থানা পুলিশের ওসি মোঃ নবীর হোসেন উপস্থিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে কমিউনিটি পুলিশিং ডে-এর বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা ও সচেতনতামূলক বক্তব্য প্রদান করেছেন এবং পুলিশিং সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে, পুলিশকে সহায়তা করতে সকলের নিকট সহযোগীতার আহবান জানিয়েছেন।

শেয়ার করুন