৯ নভেম্বর ২০২২


রাস উৎসবে নাচের মধ্যেই মারা গেলেন শিল্পী

শেয়ার করুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে রাস উৎসবে পূর্ণ চন্দ্র সিংহ নামে এক নৃত্যশিল্পী মারা গেছেন। মারা যাওয়া পূর্ণ চন্দ্র সিংহ কমলগঞ্জ উপজেলা অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা। তিনি কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের কালারায়বিল গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কমলগঞ্জের মাধবপুর জোড়া মণ্ডপে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, মাধবপুর জোড়া মণ্ডপে রাস উৎসবে দোহার নৃত্যের মধ্যেই পড়ে যান নৃত্যশিল্পী পূর্ণ চন্দ্র সিংহ। ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মৃত্যুতে রাস উৎসব জুড়ে শোক নেমে আসে।

শেয়ার করুন