১৮ জানুয়ারি ২০১৮


বিভাগীয় যুবলীগের বর্ধিত সভা আজ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে কাল বৃহস্পতিবার দুপুর ২টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

আগামী ৩০ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জনসভাকে সফল করার লক্ষ্যে ২৩ জানুয়ারি ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে সিলেট বিভাগীয় যুবলীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।

বর্ধিত সভায় সিলেট জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, থানা-উপজেলা-ইউনিয়ন ও সিলেট মহানগর যুবলীগের কার্য নির্বাহী কমিটির সকল সদস্য ও ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকগনকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মহসীন কামরান ও সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদার, যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সেলিম।

(আজকের সিলেট/১৮ জানুয়ারি/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন