১৪ জুলাই ২০২২


হবিগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন- মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তারপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে আরিফ (১৯) ও পরাশ উদ্দিনের ছেলে লিটন (২০)। এ দুর্ঘটনায় রনি নামের আরেকজন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় উপজেলার রতনপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যা প্রায় সাড়ে সাতটার দিকে মহাসড়কের রতনপুর ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটিতে ৩ যুবক ছিল। দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে ২জন মারা যান। আহত রনিকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন