১৬ জানুয়ারি ২০১৮


কুলাউড়ায় ৪০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীভাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ সুহেল রানা মনাক্কা নামের এক ব্যক্তিকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ। আটক মনাক্কা একই ইউনিয়নের পৃথিমপাশা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

মঙ্গলবার বিকেল চারটায় উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন থেকে তাকে আটক করেন কুলাউড়া থানার এএসআই নাদিমের নেতৃত্বে পুলিশের একটি দল।

কুলাউড়া থানার ওসি শামীম মুসা জানান, আটক মনাক্কার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(আজকের সিলেট/১৬ জানুয়ারি/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন