২৬ অক্টোবর ২০২২
মোঃ মিজানুর রহমান, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর আনুষ্ঠানিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার চুনারুঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে উক্ত সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান ও শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহন করেন আদমপুর গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাইয়ূম তরফদার। উল্লেখ্য ইতিপূর্বে আরো বহুর আদমপুর গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা বিভিন্ন ক্যাটাগরির মানদন্ডে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।