২৬ অক্টোবর ২০২২
বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে সাইফুল ইসলাম নামে এক সিএনজি অটোরিকশাচালক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের আরও বেশ কয়েকজন। নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের হাফিজ আব্দুল মান্নানের ছেলে।
মঙ্গলবার রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের চরচন্ডি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্বনাথ পৌর শহরের চরচন্ডি গ্রামে ভূমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে প্রতিপক্ষের হামলায় সাইফুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান বিষয়ে নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের যেন হামলার ঘটনা না ঘটে সেজন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।