১০ মার্চ ২০২৩


সুনামগঞ্জে স্বর্ণকারের ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌর শহরের মধ্যবাজার এলাকাস্থ দোকান থেকে এক স্বর্ণকারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত স্বর্ণকার সাগর চন্দ্র পাল (২৮) জামালগঞ্জ উপজেলার বেহেলি ইউনিয়নের বেহেলি গ্রামের নিখিল চন্দ্র পালের ছেলে। তিনি শহরে মধ্যবাজার এলাকায় সপরিবারে ভাড়া বাসায় থাকতেন।

শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

সাগরের পরিবার জানায়, গেল দুই বছর ধরে শহরের মধ্যবাজার এলাকার সুচিত্র স্বর্ণ শিল্পালয়ের চাকরি করে আসছিলেন সাগর। দোকানে ঘুমানোর কথা বলে ঘটনার দিন দুপুর ২ টার দিকে খাবার খেয়ে বাসা থেকে বের হন তিনি। বিকালের দিকে দোকানে অন্যান্য কর্মচারীর দোকান ভেতর থেকে আটকানো দেখতে পায়। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ভেতরে প্রবেশ করে দোকানের সিলিং এর কাঠের সাথে সাগরের মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করা হয়। ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পৌর মেয়র নাদের বখত।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখছে পুলিশ। তবে আত্নহত্যার পিছনে কোন রহস্য আছে কিনা তা উদ্ধারে কাজ করছে পুলিশ। ময়না তদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন