২ জুন ২০২৩
শিপন চন্দ জয় : জেতা ম্যাচ ভাগ্যের নিয়তির কাছেই যেন হাতছাড়া হয় সিলেটের প্রথম নিবন্ধিত পোর্টাল আজকের সিলেট এর।সিলেট জেলা প্রেসক্লাব ইনডোর ফুটবল টুর্ণামেন্টে ২০২৩ এর সেমিফাইনাল ম্যাচে রাত ৮ টায় আজকের সিলেট মুখোমুখি হয়েছিলো দৈনিক একাত্তরের কথা’র।
আজকের সিলেট এর ষ্টাইকার ছয়ফুল আলম অপু’র দেওয়া গোলে ১-০ তে এগিয়ে ছিলো আজকের সিলেট।
দ্বিতীয়ার্ধের খেলার মাত্র ১মিনিট বাকি থাকতে ১টি বল এসে লাগে আজকের সিলেট এর সম্পাদক ও খেলার অধিনায়ক রজত কান্তি চক্রবর্তী’র হাতে। রেফারি সাথে সাথেই পেনাল্টির বাঁশী।এ যেন নিয়তির পরিহাস। স্বপ্ন ভঙ্গের বেদনা আজকের সিলেট শিবিরে। একাত্তরের কথা পেনাল্টি তে গোল শোধ করে ১-১ তে সমতায় আনে। খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইব্রেকারে একাত্তরের কথা জয়ি হলে আজকের সিলেট সেমিফাইনাল থেকে বিদায় নেয়।