৪ নভেম্বর ২০২০


গাড়ি চাপায় প্রাণ গেল চিত্রা হরিণের

শেয়ার করুন

বিকুল চক্রবর্তী, মৌলভীবাজার থেকে : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের টি রিসোর্টের সামনে গাড়ি চাপায় একটি চিত্রা হরিণের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে হরিণটির মৃতদেহ পাওয়া যায়। সকাল ৬টার দিকে জয় দেব নামে শ্রীমঙ্গলের এক সাইক্লিস্ট হরিণটিকে রাস্তার পাশের চা বাগানে পড়ে থাকতে দেখে বনবিভাগকে খবর দেন। মঙ্গলবার রাতের কোনো এক সময় ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।

জয় দেব বলেন, সকালে ভানুগাছ সড়কের রাস্তাদিয়ে যাওয়ার সময় একটি হরিণকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। পড়ে ৯৯৯ নম্বরে কল করে মৌলভীবাজার সহকারী বন সংরক্ষককে (বন্যপ্রাণী) খবর দেন। পরে তারা এসে হরিণের মৃতদেহটি উদ্ধার করে।

মৌলভীবাজার প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, সকালবেলা আমরা খবর পেয়ে হরিণটির মৃত দেহ উদ্ধার করেছি। এটি সম্ভবত মঙ্গলবার দিবাগত রাতে রাস্তা পাড় হওয়ার সময় গাড়ির চাপায় মারা যায়। হরিণের ময়নাতদন্ত হয়েছে। আমরা এটিকে লাউয়াছড়ার জানকিছড়ায় হরিণের চামড়া সংগ্রহ করে মাটিচাপা দিয়ে দিবো।

শেয়ার করুন