১৩ জানুয়ারি ২০১৮
নিজস্ব প্রতিবেদক : নগরীর ব্যস্ততম এলাকা কালিঘাট। এখানে রয়েছে অসংখ্য সরকারি-বেসরকারি নানান প্রতিষ্ঠান। সিলেটের সবচেয়ে বড়ো পাইকারী বাজার এটি। কালিঘাটে প্রত্যেক দিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসেন ব্যবসায়ীরা।
সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে সিলেট বৃহতর ব্যবসায়ী প্রতিষ্ঠান থাকার কারণে সকল ধরেন ব্যাংক রয়েছে কালিঘাটে। প্রতিদিন কোটি কোটি টাকা ব্যবাসা হচ্ছে এক কথায় বলা যায় ব্যবসায়ী অঞ্চল হিসেবে পরিচিত কালিঘাট।
প্রতিনিয়ত চলাচল করছেন নগরবাসী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সড়ক দিয়ে। রাস্তার মধ্যে গর্ত। দু’চারটি ছোট বাশ দিয়ে গর্তকে চিহৃত করে দেয়া হয়েছে। প্রায় ২/৩ মাস যাবত কালিঘাটের গর্তটি পড়ে আছে যেন দেখার কেউ নেই। শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায় এই চিত্র।
(আজকের সিলেট/১৩ জানুয়ারি/ডি/এমকে/ঘ.)