১৩ অক্টোবর ২০২৩
নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জের মেয়র ফয়সাল বিপ্লব কর্তৃক প্রকাশ্য সমাবেশে স্থানীয় এমপি মৃণাল কান্তি দাসকে অকথ্য ভাষায় গালিগালাজ, কুমিল্লার সাংসদ বাহাউদ্দিন বাহার কর্তৃক শারদীয় দুর্গোপূজাকে কটাক্ষ করে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত, কুড়িগ্রামে চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলা, বিভিন্ন জায়গায় পূজোর প্রাক্কালে অব্যাহতভাবে মন্দিরে হামলা ও বিগ্রহ ভাংচুরের প্রতিবাদে এবং শারদীয় দুর্গোপূজোর ছুটি তিন দিন করার দাবিতে সিলেট জেলা বাংলাদেশ যুব ও ছাত্র ঐক্য পরিষদের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই প্রতিবাদ সমাবেশ করা হয়।
সিলেট জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি ধনঞ্জয় দাশ ধনু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবিনয় মল্লিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য।

এতে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট শাখার প্রচার সম্পাদক চিত্রশিল্পী ভানুলাল দাস, যুব ঐক্য পরিষদের সিলেট জেলা শাখার সহ-সভাপতি বিদ্যুৎ কান্তি সেন,বিজয় বিশ্বাস,দিলিপ দে, দীপন আচার্য্য, শ্রী রজত কান্তি চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেবনাথ সুমন,এড.লিটন দেব,গোপাল চন্দ্র, সাংগঠনিক সম্পাদক অর্জুন রায় অজয়,সম্পাদক মন্ডলীর খোকন পাল, ঝলক দেব, বিকাশ রঞ্জন মুন্ডা,রথিলাল দাস, ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব মিথিল পাল, মুন্না দেব, ধ্রুব রায়, শাওন চৌধুরী শান, ক্ষিতিশ দেব, রতিশ দেব, অমিত, হৃদয়সহ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শারদীয় দূর্গা পুজায় তিনদিনের ছুটি,এবং সকল রাজনীতি দলের মধ্যে অপশক্তি কারীদের যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করে, একটি অসাম্প্রদায়িক বাঙালি চেতনায় রাজনৈতিক পরিবেশ সৃষ্টি কামনা করেন।
বক্তারা আরও বলেন, সবাই যাতে সবসময় সম্প্রীতির বন্ধনে এক ও অভিন্ন থাকতে পারে। সে লক্ষ্যেই রাজপথে সবসময় যুব ঐক্য পরিষদের প্রতিটি নেতাকর্মী অতীতেও সোচ্চার ছিলো, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।
আজকের সিলেট ডটকম / শিপন চন্দ জয় / জনি কান্ত শর্মা