৫ অক্টোবর ২০২২


গোয়াইনঘাটে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলার ৯নং ডৌবাড়ী ইউনিয়নে বিল থেকে মো. কুতুব উদ্দিন (৫৮) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ডৌবাড়ী গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

বুধবার সকালে স্থানীয়রা বিলের পানিতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে আত্মীয়- স্বজনরা কুতুবের লাশ বলে সনাক্ত করেন।

এর আগে মঙ্গলবার উপজেলার জাইল বিলের পাশে মহিষ চরাতে গিয়ে তিনি আর বাড়ী ফিরে আসেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি।

গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) ওমর ফারুক মোড়ল বিষয়টি নিশ্চিত করে জানান, ডৌবাড়ী ইউনিয়নের জাইল বিলে আছরকান্দি নামক স্থানে একটি মৃত দেহ পাওয়া গেছে- এমন তথ্যে ঘটনাস্থলে গেলে লাশটি নিখোঁজ কুতুব উদ্দিনের বলে সনাক্ত করা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন