১২ মে ২০২১
আজকের সিলেট ডেস্ক : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ভবানীপুর গ্রামে প্রয়াত রেণুবালা চন্দ বার্ধক্যজনিত কারণে গত ০৪ই মে ২০২১ইং ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি তার একমাত্র মেয়ে রেখে যান।
জানা যায়, তাঁহার স্বামী প্রায় পাঁচবছর পূর্বে মৃত্যু বরণ করেন। তাদের নেই কোন ছেলে সন্তান। নেই কোন সহায় সম্পদ, একমাত্র ভিটে বাড়িটি ছাড়া। মা-বাবা হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তাদের একমাত্র মেয়ে। মায়ের শেষ কৃতকার্য করার মতো তার হাতে নেই টাকা কড়ি।
এমনি দুর অবস্থার সময়ে পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিল চন্দ যুব সমাজ বৃহত্তর সিলেট সংগঠনটি।
সংগঠনটির পক্ষ থেকে শ্রাদ্ধযজ্ঞের জন্য রেণুবালা স্বজন এর কাছে নগদ অর্থ ও শোক বার্তা প্রদান করেন সংগঠনটির অর্থ সম্পাদক অর্জুন কুমার চন্দ ও সাংগঠনিক সম্পাদক তমাল চন্দ।