৪ অক্টোবর ২০২২
ডেস্ক রিপোর্ট : অবশেষে সিলেট নগরী শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। জেলাশহর ছাড়া অন্যান্য এলাকায় যত শিগগির সম্ভব পর্যায়ক্রমে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে।
মঙ্গলবার সন্ধ্যা ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে শহরে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়। এর আগে মঙ্গলবার দুপুর ২টার দিকে সিলেট সহ দেশের ৫টি বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ঘটে।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির বলেন, ধীরে ধীরে বিদ্যুৎ ফিরতে শুরু করেছে। সিলেটের জন্য আমরা ৫ মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছি।