২২ জানুয়ারি ২০২১


সিলেটে ‘হাফ ম্যারাথন’ আজ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শুক্রবার সিলেটে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সামাজিক সচেতনামূলক কার্যক্রমের অংশ হিসেবে ‘হাফ ম্যারাথন’ অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৬টায় নগরীর কিনব্রিজ পয়েন্ট থেকে শুরু হতে যাওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি।

এছাড়া র‌্যাবের পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।

সকাল ১০টায় লাক্ষাতুরাস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হবে।

শেয়ার করুন