২৬ সেপ্টেম্বর ২০২২


কুলাউড়া পৌর যুবলীগে প্রার্থী তারেক হাসান

শেয়ার করুন

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় আসন্ন পৌর আওয়ামী যুবলীগের সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন তারেক হাসান। এ লক্ষে তার জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন।

জানা যায়, কুলাউড়া উপজেলা যুবলীগের সাবেক  সভাপতি প্রয়াত মো. খসরুজ্জামানের একমাত্র পুত্র তারেক হাসান উপজেলা যুবলীগের সদস্য, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেন।
তারেক হাসান জানান, আওয়ামী পরিবারের সন্তান হিসেবে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শ নিয়ে আসন্ন যুবলীগের সম্মেলনে পৌর শাখার সভাপতি পদে প্রার্থী হিসেবে জীবন বৃত্তান্ত জমা দিয়েছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে রাজপথে সংগ্রাম চালিয়ে যাব এবং সংগঠনের কল্যাণে কাজ করে যাব।

তিনি আরও জানান, ছাত্ররাজনীতি থেকে শুরু করে যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি। আমার পিতা কুলাউড়া উপজেলা যুবলীগের আজীবন সভাপতি মরহুম মো. খসরুজ্জামান আদর্শকে অন্তরে লালন করে সকলের সহযোগিতায় কর্মী মূল্যায়নের মাধ্যমে আজীবন কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আমি সকলের কাছে দোয়া, আশীর্বাদ ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

শেয়ার করুন