১৭ এপ্রিল ২০২২
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পবিত্র শব-ই-কদর, ঈদুল ফিতর ও মে দিবস উপলক্ষে ২৩ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী সোমবার (১৮ এপ্রিল) থেকে এ ছুটি শুরু হবে। চলবে মঙ্গলবার (১০ মে) পর্যন্ত।
রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পবিত্র শব-ই-কদর, ঈদুল ফিতর ও মহান মে দিবস উপলক্ষে আগামী সোমবার (১৮ এপ্রিল) থেকে বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী মঙ্গলবার (১০ মে) পর্যন্ত। এদিকে বন্ধের মধ্যে আবাসিক হলসমূহ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম আগামী বুধবার (২০ এপ্রিল) থেকে মঙ্গলবার (১০ মে) পর্যন্ত বন্ধ থাকবে।