২৫ সেপ্টেম্বর ২০২২


সিলেট জেলা পরিষদে মনোনয়ন প্রত্যাহার করলেন ৭ সদস্য প্রার্থী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে সাত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তারা হলেন- ২ নম্বর ওয়ার্ডে জাকিরুল ইসলাম লায়েক, ৭ নম্বর ওয়ার্ডে আবু সুফিয়ান, ৯ নম্বর ওয়ার্ডে আব্দুর রশিদ, ১০ নম্বর ওয়ার্ডে সুভাষ চন্দ্র পাল, ১২ নম্বর ওয়ার্ডে ডা. মো. আব্দুর রকিব ও শাহীন আহমদ এবং ১৩ নম্বর ওয়ার্ডে মো. তাজ উদ্দিন।

রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রিটানিং কর্মকর্তার কাছে আবেদন করে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করে দেন এসব প্রার্থীরা।

সিলেট জেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটানিং কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, প্রত্যাহার শেষে চেয়ারম্যান পদে একজন, সংরক্ষিত সদস্য পদে ১৭ জন এবং সাধারণ সদস্য পদে ৪৭ জন প্রার্থী ছিলেন। গত ১৮ সেপ্টেম্বর বাছাইয়ে বাদ পড়া তিনজনের মধ্যে দুই প্রার্থী আপীলে প্রার্থীতা ফিরে পেয়েছেন। তারা হলেন, ১ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য শাহনুর ও তিন নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুর রহমান। এছাড়া ১৩ নম্বর ওয়ার্ডের আব্দুল গফফার বাবরের আপীলের আবেদন করেননি।

উল্লেখ্য, এর আগে ১৮ সেপ্টেম্বর রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেট জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের বাছাই প্রক্রিয়ায় তিন জনের মনোনয়ন বাতিল করা হয়। সিলেটের জেলা প্রশাসক ও চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত একমাত্র প্রার্থী অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান, সাধারণ সদস্য পদে ৫২ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৭ নারীর সবাইকে বৈধ ঘোষণা করেন।

সোমবার প্রতীক বরাদ্দ এবং আগামী ১৭ অক্টোবর সিলেটসহ দেশের ৬১টি জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন