৩০ জুন ২০২৩
ছাতক প্রতিনিধি : ছাতকের দোলারবাজার ইউনিয়নের মঈনপুর এলাকায় সুরমার নদীর শাখা (বটেরখাল) থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে বটেরখাল থেকে লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, সুরমার নদীর শাখা বটেরখালে বৃহস্পতিবার বিকালে স্থানিয়রা অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখে পায়। পরে স্থানিয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
দোলারবাজার জাহিদপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পলাশ চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানিয়রা আমাদের সংবাদ জানালে আমারা সুরমার নদীর শাখা বটেরখাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করি। পরে লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফন করা হয়েছে।